admin

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য জিডিএফ-ডিকেফ বিদ্যালয়ে ভর্তি শুরু

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য জিডিএফ-ডিকেফ বিদ্যালয়ে ভর্তি শুরু

সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রিতে ভর্তি চলছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় সিলেটের দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করে যাচ্ছে।

এই বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬-৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি করা হবে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক/প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে সংযুক্ত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপাড়স্থ বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭১১-৪৮৫০৯০, ০১৭৭৫-১৭৮১৪৯ যোগাযোগ করার জন্য আহবান করা হলো।

প্রাপ্ত আবেদনগুলো যাচাই ও বাচাইপূর্বক সাংগঠনিকভাবে সুযোগ দানের সক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।

উল্লেখ্য, ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। দৃষ্টিহীন ছাত্রাবাসের (বালক/বালিকা) আসন সংখ্যা সীমিত। সিলেট বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছেন গ্রীন ডিসএ্যাবন্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সহ জিডিএফ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ