admin

প্রকাশিত: 11:03 AM, July 23, 2026

সিলেটে নতুন শনাক্ত নেই আরও ২ শিশুর মৃত্যু মোট প্রাণহানি ১০৭

সিলেটে নতুন শনাক্ত নেই আরও ২ শিশুর মৃত্যু মোট প্রাণহানি ১০৭

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত) সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

গতকাল বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও একই সময়ে আরও ৭১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত মোট ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সন্দেহভাজন হামে ১০৩ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহর এলাকার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রোগী শনাক্তের হার সাময়িক কম থাকলেও সন্দেহভাজন রোগীদের হাসপাতালে ভর্তির চাপ ও শিশুমৃত্যুর হার এখনো উদ্বেগজনক। মহামারি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ