admin

প্রকাশিত: 7:56 AM, May 9, 2026

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর হাওরে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর হাওরে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

স্টাফ রিপোর্টার:

হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বিগত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি দমনে বদ্ধপরিকর। গতকাল শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে হাওর ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাওরাঞ্চলে বাঁধ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে বিগত সরকারের আমলের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা জনগণের কাছে দায়বদ্ধ। বিভাগীয় পর্যায় থেকে শুরু করে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এসব দুর্নীতির বিচার নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অগ্রাধিকার হলো দুর্নীতি দমন ও জনকল্যাণ নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সরকার দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে বৈঠক করেছে এবং শীঘ্রই ঢাকায় একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা তিতুমীর বলেন, অতীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী ও খাল দখল এবং পলি জমে যাওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের ক্ষতি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার কয়েকটি বিশেষ উদ্যোগ নিয়েছে, কৃষি, পানি সম্পদ, পরিবেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, খাল পুনঃখনন, মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ‘জলমগ্ন সড়ক’ নির্মাণ করা হবে, টাঙ্গুয়াসহ অন্যান্য হাওরের হারানো জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখি ফিরিয়ে আনতে প্রকৃতি ও মানুষের সমন্বয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে, হাওর ও জলাশয় ব্যবস্থাপনায় নতুন আইন করা হয়েছে এবং কাজ ত্বরান্বিত করতে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে।

স¤প্রতি পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জসহ ২০টি উপজেলায় ইতিমধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল কাজ করছে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী পাঁচ বছরে হাওরাঞ্চলের কৃষি উৎপাদন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জীবনমান উন্নয়নে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রæতি দেন তিনি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫