admin

প্রকাশিত: 4:43 PM, August 2, 2026

সিলেটে বাকাসস’র জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

সিলেটে বাকাসস’র জেলা কমিটির বিদায়ী সংবর্ধনা ও বিভাগীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো: কামরুজ্জামান চাকরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সিলেট জেলার শাখার উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর সিলেট জেলা শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সহ সভাপতি ধ্রুব জ্যোতি দাস ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানেসংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় শাখার উপদেষ্টা মো. আলীমুজ্জামান, সংবর্ধিত অতিথি মো: কামরুজ্জামানের ছেলে ফজলে রাব্বী। দ্বিতীয় অধিবেশনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকাসস সিলেট বিভাগের সমন্বয়ক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি ধ্রুব জ্যোতি দাস এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকাসস কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আরিফ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাকাসস ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহভাপতি মুসা খান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি কাজল কুমার দাস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী সুমন চন্দ্র সরকার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ, অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, বিভাগীয় কমিটির সদস্য যুগ্ম সম্পাদক মো: আব্দুল ফাত্তাহ, ৫ বিভাগের সমন্বয়ক ময়মনসিংহের নাসির উদ্দিন, রংপুরের আমিনুর রহমান, চট্টগ্রামের আব্দুর রহিম, ঢাকার বাবুল হোসেন, খুলনার আতিয়ার রহমান, ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত কুমার মালাকার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সংগঠনের দেওয়ান আজহারুল হক চৌধুরী শাহীন, বজলুল হক, নিতাই দেবনাথ, বাকাসস সিলেট জেলার সভাপতি দেবাংশু ভট্টাচার্যের মাতা আশালতা ভট্টাচার্য্য মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করা হয়।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।