admin
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। গত শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বৈঠকে সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যবসায়িক বাধাগুলো দূর করণ, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা, সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে কথা বলা হয়।
সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে জানান, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বৈঠককালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক