admin
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে মশার উপদ্রব দমনে লোক দেখানো কার্যক্রম বন্ধ করে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা গ্রহণের দাবিতে মশারি নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘সিলেট কল্যাণ সংস্থা (সিকস)’ ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগিতেও বিঘ্ন ঘটাচ্ছে মশার কামড়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ফগার মেশিন বা স্প্রে ব্যবহার করা হচ্ছে, তা মশা নিধনে পুরোপুরি অকার্যকর। বক্তাদের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মরছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
কর্মসূচি মশা নিধনে আইওয়াশ বা লোক দেখানো কার্যক্রম বন্ধ করা। বর্ষার শুরুতেই কার্যকর ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিধন অভিযান চালানো। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে মানসম্মত ঔষধ ব্যবহার নিশ্চিত করা। ড্রেন ও জলাশয় পরিষ্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ।
সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ও জাপানিজ এনসেফালাইটিসের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষ মশা থেকে বাঁচতে কয়েল ও স্প্রে ব্যবহার করে আর্থিক ক্ষতির পাশাপাশি ফুসফুসের জটিলতায় ভুগছেন। তাই অনতিবিলম্বে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে সিসিক প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়। পদযাত্রায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সচেতন নগরবাসী অংশগ্রহণ করেন।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।