admin
প্রকাশিত: 6:07 AM, July 12, 2026
সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম জুনেদ আহমদ। তিনি মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড এলাকার মৃত আব্দুল মোছব্বিরের পুত্র এবং স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনেদ আহমদ তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড, আখালিয়া, পুরানবাজার, নয়াবাজার, পাঠানটুলা ও রাগীব আলী এলাকাসহ বিশাল এলাকা জুড়ে জুয়া ও মাদকের আখড়া গড়ে তুলেছে। অভিযোগ রয়েছে, এই শক্তিশালী সিন্ডিকেটের পেছনে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়া রয়েছে। ফলে নির্বিঘ্নে চলছে এসব সমাজবিধ্বংসী কর্মকাণ্ড।
খোঁজ নিয়ে জানা যায়, জুনেদের এই মাদক ও জুয়ার স্পটগুলোতে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। এর হাত ধরে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সর্বনাশা অনলাইন জুয়া, তীর খেলা এবং মাদকের নীল দংশনে ধাবিত হচ্ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ। ধ্বংসের মুখে পড়ছে শত শত পরিবার।
অনুসন্ধানে জানা গেছে, জুনেদ আহমদ একজন চিহ্নিত অপরাধী। এর আগেও ২০১৯ সালের ১০ জুন পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে। কিন্তু জামিনে বেরিয়ে এসে বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। একাধিকবার গ্রেপ্তার হলেও কোনো এক অদৃশ্য ইশারায় তার এই অবৈধ সাম্রাজ্য বন্ধ হচ্ছে না, বরং দিন দিন তা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, মদীনা মার্কেট ও আশপাশের সাধারণ মানুষ এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। জুনেদ ও তার সিন্ডিকেটের এই বেপরোয়া অপরাধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে এবং যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে