admin
প্রকাশিত: 3:54 AM, May 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন চামেলীবাগ এলাকায় সিএনজি অটোরিকশার বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ডা. আজিজ আহমেদ চৌধুরী (নিহাল) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ইজি কার ওয়াশ সেন্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. আজিজ আহমেদ চৌধুরী মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত ‘হীড বাংলাদেশ’ যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন গ্রীনহিল আবাসিক এলাকার বাসিন্দা।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, ভোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ডা. আজিজ নিজ বাসার সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-৫১৯০) ওঠেন। চালক সাইফুল ইসলাম গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।
বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে চামেলীবাগ ৩নং গলির সামনে পৌঁছালে চালক প্রথমে এক পথচারীকে ধাক্কা দেন এবং পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগান। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ডা. আজিজ মাথায় ও মুখে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর পরই চালক সাইফুল ইসলাম আহত যাত্রীকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিয়ন্ত্রণহীন সিএনজিটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। পরবর্তীতে টহল পুলিশ ডা. আজিজকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে শাহপরাণ (রহ.) থানায় চাঁদপুর জেলার মতলব থানার ফরাজী কান্দি গ্রামের শফিকুল মিয়ার ছেলে সিএনজি চালক সাইফুল ইসলামের (৪০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্দ করেছে।
শাহপরাণ (রহ.) থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,