admin
প্রকাশিত: 12:30 PM, April 1, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়লেও এই জনপদে আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। যার ফলে রোগ নির্ণয়ে পুরোপুরি নির্ভর করতে হচ্ছে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ওপর।
সম্প্রতি সিলেট বিভাগে হামের প্রকোপ বাড়ায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে। গত ২৯ মার্চ এক দিনেই বিভাগের তিন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন রোগী। যার মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেটে হামের নমুনা পরীক্ষা আগে কখনো হয়নি এবং বর্তমানেও ব্যবস্থা নেই, তাই নমুনাগুলো সুরক্ষিতভাবে আইসোলেশনে রেখে ঢাকার ল্যাবে পাঠানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে নির্দিষ্ট লক্ষণ দেখে আক্রান্ত ব্যক্তির রক্ত সংগ্রহ করে নিশ্চিত হওয়ার জন্য মহাখালীতে পাঠানো হয় এবং এর চূড়ান্ত ফলাফল পেতে সর্বনিম্ন সাত দিন সময় লাগে।
শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, সংক্রমণ রোধে হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিলেও ল্যাব না থাকায় রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ হচ্ছে।
হাসপাতালের সংশ্লিষ্টরা জানান, তারা রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় সব ওষুধ ও সরঞ্জাম সরবরাহ করছেন। তবে নমুনা পরীক্ষার স্থানীয় সুবিধা না থাকায় রোগ শনাক্ত ও বিস্তার রোধের লড়াইটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এদিকে দ্রুত হাম পরীক্ষা কেন্দ্র চালুর দাবি জানিয়েছে বিভিন্নমহল। তারা বলছেন- জনস্বার্থে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিলেটে ল্যাব স্থাপন করা জরুরি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে এবং গত পাঁচ দিনে ৩৯ জন রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তদের বড় অংশই হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, মাধবপুর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। শিশুদের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার