admin

প্রকাশিত: 6:37 AM, April 28, 2026

সিলেটে ৩ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮৩ জনের

সিলেটে ৩ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮৩ জনের

স্টাফ রিপোর্টার:

জানুয়ারী-ফেব্রæয়ারির চেয়ে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট বিভাগে ঈদ যাত্রায় ১০ জন নিহত হয়েছেন।

২০২৬ সালে জানুয়ারী-মার্চ এই তিন মাসে ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত, সুনামগঞ্জ জেলা ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজার জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও আরোহী। এসময় ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত, সিএনজি ও লেগুনায় ১৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২১টি সড়ক দুর্ঘটনায় ২১ জন পথচারী নিহত হয়েছেন।

মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

গত শনিবার (৪ এপ্রিল) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪টি সড়ক দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন চালক ও ৭টি সড়ক দূর্ঘটনায় ৭ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ১০টি দুর্ঘটনায় ১২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৬ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া মার্চ মাসে নিহত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ফেব্রæয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ