admin
প্রকাশিত: 2:09 PM, March 2, 2026
সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার নগরীর একটি অভিজাত মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহ. আয়াতুল ইসলাম আকন্জি। তিনি নতুন কমিটির সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেনগুলোর ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ও আইএইচটি-এর সাবেক উপ-পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম খাঁন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মুহা. দিদার চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর হাসমত উল্লাহ এবং সিলেট সদরের সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাফর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এসোসিয়েশনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বাস্তবায়ন কমিটির আহবায়ক এমদাদুল হক মিলন এবং সদস্য সচিব শরিফুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন। যৌথ সঞ্চালনায় ছিলেন সাজিদুর রহমান মুরাদ ও মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, আনহার মিয়া, ইয়াকুব আলী, আব্দুর রহমান, কফির উদ্দিন, এস এম আল আমিন, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, সালমা বেগম, তাহির আব্দুল্লাহ, মহসিন আহমেদ ও জাকির আহমেদ প্রমুখ। পরিশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল