admin

প্রকাশিত: 5:22 AM, April 23, 2026

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম: কর কমিশনার

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা পেশাদারিত্ব ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাইয়ীদ ফাহদ আল করিম: কর কমিশনার

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, সাইয়ীদ ফাহ্দ আল করিম তাঁর কর্মকালে অত্যন্ত পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন। কর প্রশাসন ও আইনজীবীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর মতো একজন দক্ষ কর্মকর্তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হলেও সরকারি চাকুরির নিয়মে তাঁকে বিদায় দিতে হচ্ছে। আমরা তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সাইয়ীদ ফাহ্দ আল করিম বলেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে। কর্মক্ষেত্রে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার আগামীর কর্মক্ষেত্রে যাতে সফলতা অর্জন করতে পারি সেজন্য সবার দোয়া চাই।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল ফজল।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো; খায়রুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, হবিগঞ্জ কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিভৎসু চক্রবর্ত্তী বিভু, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম পাঠান অ্যাডভোকেট, মো: শফিকুল ইসলাম অ্যাডভোকেট, নির্বাহী সদস্য মো: হাছনু চৌধুরী, সদস্য সুব্রত কুমার রায় অ্যাডভোকেট, আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য্য, আয়কর আইনজীবী মো: কামাল আহমদ, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী মো: ইফতিয়াক হোসেন মঞ্জু, অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কর আহরনে ও করদাতাদের ন্যায় বিচার প্রাপ্তিতে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেটে যেন একটি কর ট্রাইব্যুনাল স্থাপন হয়। এজন্য বক্তারা সরকার ও সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরো বলেন, বিদায়ী যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম সর্বদা করদাতাদের হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। তাঁর আন্তরিকতার কারণে কর আইনজীবী ও কর অফিসের মধ্যে এক চমৎকার কাজের পরিবেশ বজায় ছিল। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র কর আইনজীবী এবং কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫