admin

প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

সিলেট নগরীর সিএনজি ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ

সিলেট নগরীর সিএনজি ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ

সিলেটে রিকশা ভাড়ার পর এবার সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করলো পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপির) ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম উল্লেখ করেন, ‘এতদ্বারা সিলেট মহানগরীর অধিবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের নিমিত্তে সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়ার হার পুন: নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরীর রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, সিএনজি মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণের প্রতিনিধিদের মতামত নেয়া হয়েছে। এ সংক্রান্তে আপনাদের যেকোনো মতামত সাদরে গ্রহণ করা হবে। মতামত প্রদানের জন্য নিম্নোক্ত মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।’

সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের প্রস্তাবিত ভাড়ার তালিকা-

বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাসটার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাসটার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল ইউনিভার্সিটি গেইট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাসটার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা, বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা।

হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা।

রেলষ্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজারগেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা।

টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কীনব্রীজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্তর, কদমতলী বাসটার্মিনাল, রেলষ্টেশন পর্যন্ত ৯০ টাকা।

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্তর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা।

শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা।

চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার/সুরমা পয়েন্ট/জিতুমিয়া পয়েন্ট/তালতলা/সোবহানীঘাট বাজার/উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার/ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় ১২০ টাকা।

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও/সাদীপুর/সাদাটিকর/বুরহানউদ্দিন মাজার/কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক/মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট/ মুরাদপুর বাজার পর্যন্ত
১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর/শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা।

বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

বিজ্ঞিপ্তিতে আরো বলা হয়েছে সিলেট শহরের জন্য ঘন্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘন্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ (ত্রিশ) মিনিটের জন্য ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।


সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত