admin

প্রকাশিত: 12:22 PM, August 4, 2026

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ আমেরিকার নিউইয়র্ক শাখা কমিটি সহ সিলেটি অধ্যুষিত অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনপরিচিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন ও সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান নিয়মিত তাঁর সাথে যোগাযোগ রেখে চলেছেন। নিউইয়র্কেও বিভিন্ন প্রবাসভিত্তিক সামাজিক সংগঠনের ব্যানারে সিলেটের অধিকার ও উন্নয়ন নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। দেশে থেকে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী বা রাজনৈতিক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের কাজেও তিনি সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছেন।

সিলেট বিভাগের সর্ববৃহৎ ও দীর্ঘ আন্দোলনমুখী অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদের শাখা কমিটি গঠনের প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করেন এবং অঞ্চলের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লড়াইয়ে নিজেকে একজন গর্বিত অংশীদার হিসেবে যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেন। তাঁদের এই আন্তারিকতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, একজন প্রকৃত সমাজকর্মী দূর প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তাঁর টান কখনো স্তিমিত হয় না। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। পরিষদ আশা প্রকাশ করে যে, তাঁর গতিশীল নেতৃত্বে প্রবাসে নতুন কমিটিসমূহ গঠনের মাধ্যমে সিলেট বিভাগের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও বেগবান ও ফলপ্রসূ হবে। সবশেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট