admin
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ক্রিকেট জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে ‘পাইলটিয়ান এলামনাই ইউকে’। জিইসিসি’র বিশেষ সহযোগিতায় গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব শেফালী খানমের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শারীরিক শিক্ষার শিক্ষক মাসুক মিয়া।
পাইলটিয়ান এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. নাসিম আহমেদ, সেক্রেটারি আহমেদ জিন্নুন দারা, দফতর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, সদস্য আশফাক কামরান চৌধুরী ও হরিপদ দে। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী এবং বিসিবি সিলেট ডিভিশনের ম্যানেজার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনি, সাবেক শিক্ষার্থী ও বর্তমান খেলোয়াড় ইমতিয়াজ চৌধুরী তান্না, শিক্ষক মির্জা শরীফুল ইসলাম ও মাহমুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইউকে এলামনাই এসোসিয়েশনের সদস্য মোকাম্মেল হোসেনের উপস্থিতিতে এই সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটির মূল উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ইউকে এলামনাই এসোসিয়েশনের অন্যতম সদস্য শাহ মাহমুদ হাসান এবং জিইসিসি’র কর্ণধার আখলাক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট জার্সি ও আধুনিক ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আরও প্রাণবন্তভাবে খেলাধুলায় অংশ নিতে পারবে। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য পাইলটিয়ান এলামনাই ইউকে এবং জিইসিসি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীরা এভাবে পাশে থাকবেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২