admin

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিলেট-১ আসনে বিজয়ের পথে খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনে বিজয়ের পথে খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বিজয়ের দ্বারপ্রান্তে। নির্বাচনী মাঠে তার ক্রমবর্ধমান জনসমর্থন এখন আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিনের রাজনৈতিক সততা, ব্যক্তিগত বিনয় এবং মানুষের প্রতি আন্তরিক আচরণের কারণে তিনি হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক।

খন্দকার আবদুল মুক্তাদির শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি একজন স্বজ্জন, মানবিক ও সহজ-সরল মানুষ হিসেবে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানোর যে নজির তিনি রেখেছেন, তা সিলেট-১ আসনের ভোটারদের মন জয় করেছে। গ্রাম থেকে শহর—সবখানেই তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো।

স্থানীয়রা বলছেন, খন্দকার আবদুল মুক্তাদির সবসময় মানুষের কথা শোনেন, সম্মান দেন এবং সমস্যার বাস্তবসম্মত সমাধানে উদ্যোগী হন। তরুণ, প্রবীণ, ব্যবসায়ী, শ্রমজীবী সবার সঙ্গে তার সহজ যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এই মানবিক গুণাবলিই তাকে একজন জনপ্রিয় জননেতায় পরিণত করেছে।

অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তৃণমূল পর্যায়ে তেমন পরিচিত নন। স্থানীয় জনগণের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা ও দৃশ্যমান সামাজিক ভূমিকা তুলনামূলকভাবে অনুপস্থিত বলে মনে করছেন ভোটাররা। দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের কাছে তার আলাদা কোনো গ্রহণযোগ্য অবস্থান গড়ে ওঠেনি—যা নির্বাচনী মাঠে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে মানুষ দল নয়, মানুষকে প্রাধান্য দিচ্ছে। আর সেই জায়গাতেই খন্দকার আবদুল মুক্তাদির এগিয়ে। তার বিনয়ী ব্যক্তিত্ব, ইতিবাচক রাজনীতি ও ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা সিলেট-১ আসনের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নির্বাচনের শেষ পর্যায়ে এসে সিলেট-১ এর বাতাসে বইছে পরিবর্তনের বার্তা। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন—এই বিজয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। সবকিছু মিলিয়ে বলা যায়, খন্দকার আবদুল মুক্তাদিরের সম্ভাব্য বিজয় শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি মানুষের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক শক্তিশালী প্রতিফলন।


সর্বশেষ সংবাদ

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে