admin
প্রকাশিত: 10:45 AM, February 8, 2026
সিলেট-৪ আসনে লাঙল প্রতীকের জোয়ারে একটি মহলের মাথা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম। তিনি বলেন- ওই চক্র ক্রমাগত প্রচারণায় বাধা সৃষ্টি করছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল শনিবার কোম্পানীগঞ্জের দুর্গম এলাকায় প্রচারনাকালে এ অভিযোগ করেন ডালিম। বলেন- শুক্রবার সন্ধ্যায় দরবস্ত বাজারে তার নির্বাচনী গণ-মিছিল ও প্রচারনায় সুপরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়। গোয়াইনঘাটেও একই ভাবে বাধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মুজিবুর রহমান ডালিম পূর্ব ইসলাম পুর ইউনিয়নে টুকেরবাজার রংপুরী বস্তিতে গণ-সংযোগ করেন। পরে পথসভা অনুষ্টিত হয়। দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কোম্পানিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণত সম্পাদক আফিজুর রহমান, সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজ মিয়া, সহ-সভাপতি মুছব্বির মিয়া, গোয়াইনঘাটে উপজেলার সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সমন্বয়কারী আইয়ুব আলী, যুব সংহতি সাধারণ সম্পাদক আছাদ আহমদ সহ দলের শতাধিক নেতা কর্মী। বিকেলে ছড়ার বাজার ও সন্ধ্যায় বুধবারী বাজারে গণ-সংযোগ ও পথসভায় অংশ নেন প্রার্থী মুজিবুর রহমান ডালিম।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।