admin

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

সিলেট-৬ আসনে তারেক রহমানের আস্থার প্রতিদান দিন : ড. এনামুল হক চৌধুরী

সিলেট-৬ আসনে তারেক রহমানের আস্থার প্রতিদান দিন : ড. এনামুল হক চৌধুরী
  • একটি দল সারা দেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়াচ্ছে : মিফতাহ সিদ্দিকী

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ডক্টর মো. এনামুল হক চৌধুরী বলেছেন- উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর বড় গুণ হলো- তিনি আমাদের দলের প্রধান জনাব তারেক রহমানের খুবই আস্থাভাজন। আমাদেরকে তারেক রহমানের সেই আস্থার প্রতিদান দিতে হবে, ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান আহমদকে বিজয়ী করতেই হবে।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন- বহুল জনপ্রত্যাশার একটি নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৫টি বছর দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অপরদিকে গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি মহল আগামী নির্বাচনও বানচালের চেষ্টা করছে। কিন্তু ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ হয়ে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

এমরান আহমদ চৌধুরী বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান শহিদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং তার সহধর্মীনী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান মরহুমা খালেদা জিয়ার প্রতি।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার অ ম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসীন শারমিন তামান্না, সাবেক সভাপতি ছালেহা কবীর শেপি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালউজ্জামান হেলাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মুরশেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমদ, যুগ্ম-আহবায়ক শাহজাহান আহমদ ও শাহানুর আহমদ প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।জনসভার পর ঢাকাদক্ষিণ থেকে গোলাপগঞ্জ পৌরসদর অভিমুখে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২