admin

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিসিকের নতুন প্রশাসক কে এই কাইয়ুম চৌধুরী

সিসিকের নতুন প্রশাসক কে এই কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব চলাকালীন তিনি সিটি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বর্তমান প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন পরিচিত ও প্রভাবশালী মুখ। তিনি বর্তমানে সিলেট জেলা বিএনপি সভাপতি (২০২২ সালের ২৯ মার্চ নির্বাচিত)। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্বপালন করেছেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে কাজ করেছেন। ২০২৩-২৪ সালের আন্দোলনে তিনি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব ও আন্দোলনের সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া বিগত জাতীয় নির্বাচনে সিলেট জেলার সকল আসনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

রাজনীতির বাইরেও আব্দুল কাইয়ুম চৌধুরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন। বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে এখন স্থানীয় সরকার নির্বাচনের জোর আলোচনা চলছে। ঠিক এমন সন্ধিক্ষণে সিসিকের দায়িত্ব পেলেন এই অভিজ্ঞ নেতা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা