admin

প্রকাশিত: 4:22 PM, July 11, 2026

সিসিক ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মিনহাজ

সিসিক ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মিনহাজ

স্টাফ রিপোর্টার:

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে ১৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এই আলোচনায় অন্যতম পরিচিত ও আলোচিত মুখ হিসেবে উঠে এসেছে সাবেক তুখোড় ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজের নাম।

স্থানীয়দের একাংশের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মিনহাজুর রহমান মিনহাজ দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের নিয়ে সামাজিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখে পরিণত হয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নাগরিক সেবা নিশ্চিত করা, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো নিয়ে মিনহাজুর রহমান মিনহাজকে ঘিরে ইতিবাচক আলোচনা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বৃদ্ধি পাবে। এই অবস্থায় ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মিনহাজুর রহমান মিনহাজের নামও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার এই দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা নির্বাচনী মাঠে তাকে সুবিধাজনক অবস্থানে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মিনহাজুর রহমান মিনহাজ বলেন, “সিসিকের ১৮ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ১৮ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫