admin

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬

সীমান্তে কড়াকড়ি, তবুও ঢুকছে ভারতীয় ঈদ পণ্য

সীমান্তে কড়াকড়ি, তবুও ঢুকছে ভারতীয় ঈদ পণ্য
  • সিলেটের ৮০ পয়েন্ট দিয়ে আসছে কাপড় ও প্রসাধন; তৎপর সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের সীমান্তজুড়ে তৎপর হয়ে উঠেছে চোরাকারবারিরা। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির মধ্যেই নজরদারি এড়িয়ে অবৈধ পথে আসছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস, কসমেটিকস ও মশলাপাতি। এসব পণ্য কেবল সিলেটের স্থানীয় বাজারেই নয়, ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। গত কয়েক দিনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ হলেও থামছে না চোরাচালান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তের প্রায় ৮০টি পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে অন্তত ৫০টি পয়েন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সারাবছরই মাদক, সিগারেট, গরু-মহিষ, চা-পাতা ও ওষুধ এলেও ঈদের আগে ড্রেস ও প্রসাধন সামগ্রীর চাহিদা বাড়ায় সেদিকেই নজর বেশি ব্যবসায়ীদের। গত দুই মাসে এসব পথে এমনকি বিস্ফোরকের চালানও ধরা পড়েছে।

এক সময় জৈন্তাপুরের হরিপুর বাজার চোরাচালানের মূল কেন্দ্র থাকলেও গত বছরের একটি ঘটনার পর সেখানে কিছুটা নিয়ন্ত্রণ আসে। তবে বর্তমানে গোয়াইনঘাটের বিছনাকান্দি, পান্তুমাই, হাদারপাড় এবং জৈন্তাপুরের শ্রীপুর, মিনাটিলা, ডিবির হাওর, টিপরাখলাসহ অন্তত ২০টি গ্রামে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, এসব এলাকায় ‘লাইনম্যান’ হিসেবে পরিচিত একদল ব্যক্তি বিভিন্ন বাহিনীর নাম ভাঙিয়ে টাকা আদায় করছে এবং সোর্সদের সহায়তায় পণ্য খালাসে সহায়তা দিচ্ছে। স্থানীয়দের দাবি, পুরনো ব্যবসায়ীদের পাশাপাশি নতুন অনেক প্রভাবশালী মুখ এই কারবারের নিয়ন্ত্রণে জড়িয়ে পড়েছেন।

সিলেট নগরীর জিন্দাবাজারসহ বিভিন্ন নামি-দামি শপিং মলে এখন ভারতীয় ও পাকিস্তানি পোশাকের জয়জয়কার। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ঈদে এসব পোশাকের চাহিদা বেশি থাকায় তারা সংগ্রহে রাখছেন। তবে অনেক ক্ষেত্রে বৈধ আমদানির আড়ালে চোরাই পথে আসা পণ্যও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মিলেনিয়াম শপিং সিটির একজন ব্যবসায়ী জানান, প্রতিটি দোকানেই ভারতীয় পণ্য আছে, তবে তা কোন পথে এসেছে সেটি শনাক্ত করা কঠিন।

চোরাচালান বিরোধী অভিযানে গত ২৮ ফেব্রুয়ারি বিছনাকান্দি ও শ্রীপুর সীমান্ত থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় মশলা ও ফল জব্দ করেছে ৪৮ বিজিবি। এছাড়া এয়ারপোর্ট থানা ও গোয়াইনঘাট থানা পুলিশ পৃথক অভিযানে জিরা ও বিপুল পরিমাণ ফেসওয়াশসহ প্রসাধন সামগ্রী আটক করেছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ঈদকে সামনে রেখে সীমান্তে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আগের তুলনায় চোরাচালান অনেক কমেছে এবং পাচার ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ