admin

প্রকাশিত: 4:31 PM, October 26, 2026

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও কৌশলে মাঠে সরব রয়েছেন। আগামী (২০২৭) পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া।

সুনামগঞ্জ পৌরসভা (মোট ভোটার: ৫২,৮৮১): এখানে সক্রিয় প্রার্থীদের মধ্যে রয়েছেন দেওয়ান গণিউল সালাদীন, অব. অধ্যক্ষ শেরগুল আহমদ, মোর্শেদ আলম, আব্দুল্লাহ আল নোমান, ইনান চৌধুরী ও কামরুল হাসান রাজু।

জগন্নাথপুর পৌরসভা (মোট ভোটার: ৩৫,৪১১): প্রবাসী অধ্যুষিত এই পৌরসভার সম্ভাব্য সকল প্রার্থীই যুক্তরাজ্য প্রবাসী। সম্ভাব্য প্রার্থীরা হলেন এমএ কাদির, সুজাতুর রেজা, আবুল হোসেন, লুৎফুর রহমান চৌধুরী, সেলিম আহমদ, আছকির মিয়া এবং সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভুইয়া।

ছাতক পৌরসভা (মোট ভোটার: ৩৪,৭০১): এখানে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, শামছুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, জসিম উদ্দিন সালমান এবং সুযোগ পেলে সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী ও আব্দুল ওয়াহিদ মজনু।

দিরাই পৌরসভা (মোট ভোটার: ২৫,৪৬৭): মাঠে প্রচারণায় আছেন রুদ্র মিজান, ইকবাল হোসেন চৌধুরী, আবুল হাসনাত রিপন, মাঈদুল ইসলাম চৌধুরী, আজমল হোসেন, বিশ^জিত রায় ও মোশারফ মিয়া।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট বিগত সরকারের মেয়রদের অপসারিত করার পর থেকে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে সব পৌরসভার মেয়াদের তারিখ উত্তীর্ণ হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক জানান, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে যোগ্য, নিবেদিত ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। অপরদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া জানিয়েছেন, ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং কমিশন ইউপি নির্বাচন সম্পন্ন করার পরপরই পৌরসভা নির্বাচনের দিকে এগোবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫