admin
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পে পৌঁছান।
সফরকালে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সেনাসদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
পরিদর্শনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি এবং
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আকস্মিক সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সকাল প্রায় ৯টা ২০ মিনিটে মহড়া এলাকায় পৌঁছান এবং প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার