admin
প্রকাশিত: 3:57 PM, February 2, 2026
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে ৩টি মাদরাসায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা, শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা ও শাহ শামসুদ্দিন বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে।
শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক, ভাইস চেয়ার শেখ আদরাফুল ইসলাম, শহিদ হায়দার, সদস্য সৈয়দ মাহমুদ হুসেন, সৈয়দ কবির আহমদ, হাফিজ শেখ মুস্তাক আহমদ পৃথক অনুষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত ৩টি মাদরাসা কর্তৃপক্ষের কাছে নগদ অনুদান প্রদান করেন।
জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মইনুল ইসলাম কাসেমী, মুফতি সৈয়দ শামীম আহমদ।
শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সৈয়দ নাজিম আহমদ।
শাহ শামসুদ্দিন রহ: বালিকা মাদরাসায় ১ অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আজিজুর রহমান আরেফি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বদরুল ইসলাম খান, সৈয়দ হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য মাদরাসাগুলোতে অনুদানের টাকা শ্রম ও সময় দিয়ে যারা সংগ্রহ করেছেন তারা হচ্ছেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা মাষ্টার সৈয়দ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ কুতুব, সাবেক সেক্রেটারী সৈয়দ রফিকুল হক দলা, শেখ সফিক মিয়া, সৈয়দ সফর আলী, সমিতির ট্রেজারার সৈয়দ সোহেল আহমদ, সৈয়দ বিলাল আহমদ, মাওলানা সৈয়দ তামীম আহমদ, সাদিকুর রহমান কোরেশি, সৈয়দ সোহেল আহমদ লিডস, জামান সৈয়দ নাসের, সৈয়দ আমিরুল ইসলাম আনা প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন প্রতিষ্ঠান লগ্ন থেকে দেশ, জাতির কল্যাণ ও এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় তিনটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা একটি মহতী কাজ। বক্তারা এই সমিতির পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং সমিতির প্রতিষ্ঠাকালীন মরহুম মুরব্বীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দপুর হাফিজিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসার মোহতামিম শায়েখ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প