admin
প্রকাশিত: 5:14 PM, February 19, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
নতুন সরকারের শপথ গ্রহণের মাত্র একদিন পরেই বাংলাদেশে শুরু হয়েছে সংযমের মাস মাহে রমজান। রমজান মাস ইবাদতের ভরা মৌসুম। আত্মসংযম ও খোদাভীরুতা অর্জনের মাসে বাজার সিন্ডিকেট করা, অসাধু উপায় অবলম্বন করা, নিজের অধীনস্থদের প্রতি দয়াশীল হতে না পারা খুবই মন্দ স্বভাব। গেল ১১ মাসের হীন চেষ্টা এই মাসেও অনেকে করে থাকেন। অথচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা মানুষের প্রতি সদয় হও, আল্লাহ্তায়ালা তোমাদের প্রতি সদয় হবেন। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। এই মাসের মর্যাদা ও গুরুত্ব অন্য মাসের তুলনায় অত্যধিক। কারণ এই মাসেই মহাগ্রন্থ আল-কোরআনসহ অধিকাংশ আসমানি কিতাব নাজিল হয়েছে। এ মাসে এমন একটি রাত (লাইলাতুল কদর) রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান মাসে একটি নফল আদায় মানে অন্য মাসে একটি ফরজ এবং একটি ফরজ অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সমতুল্য।
এ মাসের রোজা পালনের মাধ্যমেই মানুষ কোরআনের বরকত লাভে নিজেদের তৈরি করবে। যেভাবে হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিস সালাম আসমানি গ্রন্থ তাওরাত ও ইঞ্জিল ধারণে ৪০ দিন রোজা পালনের মাধ্যমে নিজেদের তৈরি করেছিলেন।
আর সে কারণেই আল্লাহতায়ালা মুসলিম উম্মাহর জন্য কোরআনের শিক্ষা লাভে রমজান বিধান দিয়ে বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা মুত্তাকি-সংযমী হতে পারো।’ (সুরা বাকারা: আয়াত ১৮৩) দুনিয়ার সব অন্যায়-অনাচার ও গুনাহ থেকে মুক্তির মাস এটি। যদিও এ মাসকে তিনটি দশকে ভাগ করা হয়েছে। তথাপিও মাসব্যাপীই আল্লাহতায়ালা বান্দাকে দান করেন রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত। কোরআন-সুন্নাহর আলোকে এটিই প্রমাণিত।
রমজানের এ প্রশিক্ষণে যারা নিজেদের নিয়োজিত করতে পারবে বছরের বাকি ১১ মাস রমজানের মতো নামাজ, রোজা, মন্দ কাজ পরিহারের সঙ্গে সঙ্গে সুন্দর, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবার ও সমাজ তৈরিতেও তারা সফল হবে।
সুতরাং রমজান মাস ও রোজা মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কুদসিতে এ ঘোষণাই দিয়েছেন, আল্লাহতায়ালা বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য হয়ে থাকে; কিন্তু রোজা শুধু আমার জন্য (রাখা হয়) আর আমি তার (রোজার) প্রতিদান দেবো। (মুসলিম)
রমজানের প্রতিটি দিন ও ক্ষণ হোক গুনাহমুক্ত জীবন লাভের পাথেয়। রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাসে কোরআনের হেদায়েত লাভে রমজানকে জানাই আহলান, সাহলান; শুভ হোক মাহে রমজান…।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ