admin
প্রকাশিত: 12:39 PM, July 24, 2026
আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আল-রাইয়ান হাসপাতাল আজ রোগী ও তাদের স্বজনদের মাঝে এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রেখে সেবার মান আরও বাড়িয়ে সিলেটের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, চিকিৎসা একটি মহান পেশা। ব্যবসা নয়, বরং সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোই একজন চিকিৎসকের মূল দায়িত্ব। আল-রাইয়ান হাসপাতাল সেই নীতি বজায় রেখে সিলেটের মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল সিলেটের রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই আল-রাইয়ান হাসপাতাল বিশ্বস্ততা ও মানবিকতার সাথে উন্নত চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত আল-রাইয়ান হাসপাতাল সিলেটের ১৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নজরুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, মাসরুফ আহমদ মাসুক, ডক্টর আহমদ সুফিয়ান বিন রহমান, প্রিন্সিপাল আজাদুর রহমান, হাজী মো: আলমগীর, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আহসান আহমদ খাঁন, আব্দুল কাইয়ুম, অধ্যাপক ডা. শিরীন বেগম, ডা. খালেদ হোসেন, মো: কুতুব উদ্দিন, ইমাম উদ্দিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সাথে হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং নতুন কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন