admin
প্রকাশিত: 9:47 AM, November 29, 2025
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) ভোররাত ও সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া।
পুলিশ জানায়, আউশকান্দি ইউনিয়নের দীঘবাগ গ্রামে শুক্রবার গভীর রাতে স্থানীয়রা একটি জমিতে বৃদ্ধ অনিল সূত্রধর (পিতা: মৃত হরিনাথ সূত্রধর) এর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে।
অপরদিকে, শনিবার সকালে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির নাম নুরুজ্জামান, তিনি ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি বলে পরিবার জানিয়েছে।
ওসি তদন্ত দুলাল মিয়া বলেন, “দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল