admin
প্রকাশিত: 7:53 AM, July 21, 2026
হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব মো. জি কে গউছ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা সবাই দেখেছেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ১৪৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মেধা বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আয়োজকরা জানান, বৃত্তি পরীক্ষা-২০২৫-এ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে মেধার ভিত্তিতে ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট