admin
প্রকাশিত: 11:41 AM, February 7, 2026
সিলেট-১ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সিলেট নগরীতে লিফলেট ও গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির-এর পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হয়। ৪টায় সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টসহ ৪, ৫, ১৭ ও ১ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং হুমায়ুন কবির ভাইয়ের রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও দলের রাষ্ট্র সংস্কারমূলক ভাবনার কথা তুলে ধরেন। এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ সুহেল। এ সময় সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির-এর পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক নৌবাহিনী কর্মকর্তা এবং সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ এনামুল হক, মহানগর কৃষকদলের শীল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান রিপন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আমির উদ্দিন পাভেল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শিহাব উদ্দিন শিহাব, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, যুবদল নেতা আতাহার হোসেন টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শেখ মোঃ দীপু, সাবেক ছাত্রদল নেতা সালেহ আহমদ চৌধুরী, তোফাজ্জল হোসেন সুমন, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক রাকিবুল হাসান হারুন, যুবদল নেতা রাজ আহমেদ জালাল, মহানগর যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান বাচ্ছু, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাসিত, মহানগর যুবদল নেতা জামাল উদ্দিন, সামছুর রহমান, রুহুল আমিন, খালেদ হোসেন অলিদ, শরিফুল ইসলাম রিপন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ, মোহাম্মদ রুমেল,উজ্জল নূর, ফরহাদ আহমেদ ঢালী,রনি আহমেদ, জেলা যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান মিজান, আলী রাজ, মাজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, আবুল হাসনাত, তানজিল ইসলাম, আহমেদ রিয়াজ, রাহাত হোসেন পাপ্পু, নাসির আহমেদ, সাকিব আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল