admin
প্রকাশিত: 9:54 AM, December 3, 2025
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গোলচত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।
আয়োজকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউন করা হবে।
এম ঢ্যাব-এর সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এম আব্দুস সালামের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বি.এম. নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, মো. আলমগীর আলম, মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আ. রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, রানা আহমেদ, তাওহিদুর রহমান, মাজেদুর রহমান, অপূর্ব রায়, ফারুক হোসেন, মো. আয়নাল হক, এইচ এম সুমন প্রমুখ।
বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রোগীর সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ ব্যবস্থাপনা— হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যান্য খাতে বৈষম্য কমে এলেও আমরা এখনো অবহেলিত।
তারা আরও বলেন, দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি। বহুদিন ধরে আন্দোলন চললেও দাবি পূরণ হয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো। আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউনের সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।