admin

প্রকাশিত: 2:01 PM, July 21, 2026

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ।

তিনি বলেন, সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে নিরলস ভূমিকা রেখেছেন, আগামী কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসার মাধ্যমেই যুক্তরাষ্ট্র যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব।

জাহেদ হাসান সুমন খাঁ বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় অনেক যোগ্য ও পরিশ্রমী নেতাকর্মী সাংগঠনিক স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন। ফলে মাঠপর্যায়ে সক্রিয় কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। দ্রুত একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হলে সংগঠনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় বা প্রভাবের চেয়ে ত্যাগ, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং দীর্ঘদিনের অবদানকে প্রাধান্য দেওয়া উচিত। এতে সংগঠনের ভেতরে ঐক্য ও আস্থা আরও দৃঢ় হবে।

যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ আশা প্রকাশ করে বলেন, দলের শীর্ষ নেতৃত্ব আগামী কমিটি ঘোষণার সময় প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। কারণ, ত্যাগের স্বীকৃতি এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনই একটি সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হবে এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি