admin
প্রকাশিত: 8:40 AM, July 6, 2026
মো. শামছুল আলম শাওন:
দেশে অনলাইন জুয়া দমনে কার্যকর আইন প্রণয়ন করা হয়েছে এবং এই আইনের আওতায় অনলাইন গ্যাম্বলিং বা অনলাইনে ‘তীর খেলা’য় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। একই সঙ্গে তিনি পবিত্র সিলেটের সামাজিক ও নৈতিক পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানান।
নগরীর দপ্তরিপাড়ার প্রত্যয় ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশে আগে অনলাইন গ্যাম্বলিং নিয়ন্ত্রণে কার্যকর কোনো আইন ছিল না। তবে সরকারের উদ্যোগে সংসদে আইন পাস হওয়ায় এখন অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমানে অনলাইন গ্যাম্বলিং এবং অনলাইনে ‘তীর খেলা’র সুযোগ আর নেই। আইন বাস্তবায়নের মাধ্যমে এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর স্মৃতিধন্য সিলেটের পবিত্র পরিবেশ, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যে তিনি সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ নেতৃত্বের পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া একটি উন্নত সমাজ গঠন সম্ভব নয়।
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, বৈষম্যহীন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও ধনী-গরিব নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন।
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ