admin

প্রকাশিত: 4:31 PM, June 20, 2026

অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক, জব্দ ১টি মোবাইল ও ৬টি টালি খাতা

অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক, জব্দ ১টি মোবাইল ও ৬টি টালি খাতা

সিলেট ব্যুরো:

সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন কাজিরবাজারের মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন ও ৬টি টালি খাতা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—সিলেটের কোতোয়ালি থানার পশ্চিম কাজিরবাজার মোগলটুলা এলাকার জীবন আহমদ (৩২), সুমন মিয়া (২৭), মো. সানি (২২) ও ইমন খাঁন বাদল (২২); সুনামগঞ্জের তাহিরপুর থানার মো. জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), জামালগঞ্জ থানার মো. আজিজুর রহমান (৪৪) ও সুনামগঞ্জ সদর থানার মো. নমিরুল ইসলাম (৪২); সিলেটের দক্ষিণ সুরমা থানার মধু দেবনাথ (৫৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. মমিনুল (৪৫)।

র‌্যাব-৯ জানায়, গতকাল বিকেলে র‌্যাবের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন সার্কিট হাউজের সামনে অবস্থান করছিল। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে খবর আসে, কাজিরবাজার মোগলটুলা এলাকায় কিছু ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে ৪টা ২০ মিনিটে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে ৯ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে ‘১০ টাকায় ৮০০ টাকা’ পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে এই খেলায় প্রলুব্ধ করত। জুয়ায় লোকজনকে যুক্ত করিয়ে তারা নিজেরা মোটা অঙ্কের কমিশন লাভ করত। উদ্ধারকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার ডিজিটাল আলামত পাওয়া গেছে।

র‌্যাব-৯ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন