admin
প্রকাশিত: 8:56 AM, September 19, 2026
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর সৃষ্টির আলো আজও আমাদের পথ দেখায়। তাঁর কবিতা ও গানে যেমন প্রেম ও সৌন্দর্যের মুগ্ধতা রয়েছে, তেমনি রয়েছে শোষণ-বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার যে দীপ্ত চেতনা নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদ,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিছবাহ আহমদ জেহীন, মহানগর জিয়া মঞ্চের এর আহবায়ক মাসুদ আহমদ কবির।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার যুগ্ম আহবায়ক মো. শামীম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সুয়েজ হোসেন,কন্ঠশিল্পী সৌরভ সৌহেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, সংগীত শিক্ষক হেনা মজুমদার, অয়ন দে, সংগঠনের যুগ্ম আহবায়ক সাহেল আহমদ নয়ন, প্রিয়দর্শন দত্ত পাভেল, হাফিজুল ইসলাম, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য অভিনয় শিল্পী মো. কামাল, সদস্য উজ্জ্বল মালাকার, নাজিম উদ্দিন, মো. কাজিম প্রমুখ।
আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর,মুরারি চাঁদ কলেজ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী নাঈমুল ইসলাম গুলজার। নজরুল সংগীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন সংগীত প্রশিক্ষক হেনা মজুমদার ও হেনা মজুমদার।
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির