admin

প্রকাশিত: 12:29 PM, September 19, 2026

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূজার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, স্থায়ীভাবে পূজার স্থান সম্প্রসারণ এবং মন্দির সংস্কারের নানামুখী উদ্যোগ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে ‘সেবক কিশোর সংঘ’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, মন্দির পরিচালনা ও উন্নয়ন কমিটির দীর্ঘ দেড় যুগের অবহেলা ও উদাসীনতার কারণে ঐতিহ্যবাহী এই মন্দিরটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। স্থায়ী পূজার স্থান সম্প্রসারণে পরিচালনা কমিটির অসহযোগিতার কারণে সেবক কিশোর সংঘ চলতি বছরের দুর্গাপূজা না করার মতো প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তবে পরবর্তীতে ঝালোপাড়া ও কদমতলী সনাতনী পঞ্চায়েত কমিটির সরাসরি হস্তক্ষেপে উদ্ভূত সমস্যার সমাধান হয়।

পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ মন্দির প্রাঙ্গণের অব্যবহৃত ঘরের জায়গা ছেড়ে দিয়ে পূজার স্থান খালি করার প্রতিশ্রুতি দেন এবং উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সেবক কিশোর সংঘের নেতৃবৃন্দ জানান, নানা প্রতিকূলতা ও হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং পঞ্চায়েত কমিটির আন্তরিকতায় পূজার স্থান সংকটের অবসান ঘটেছে। এই ক্রান্তিলগ্নে ইতিবাচক ভূমিকা রাখায় সংগঠনের উপদেষ্টা মঙ্গল পাল, সদস্য দিপু পাল ও রাজু পালের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া পূজা পরবর্তী সময়ে ঝালোপাড়া ও কদমতলী সনাতনী পঞ্চায়েত কমিটি যৌথভাবে মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বর্তমান সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনের হস্তক্ষেপে এই মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেছিলেন এবং সাধারণ সভায় অংশগ্রহণ করেছিলেন।

পঞ্চায়েত কমিটির মুরুব্বি শ্রী সুনিল সিংহ বর্মনের সভাপতিত্বে এবং সেবক কিশোর সংঘের সভাপতি নীলমনি কর ও সাধারণ সম্পাদক দীপক পালের যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পাষাণ পাল, নেপাল পাল, দিলীপ পাল, শেপাল পাল, জ্যোতি প্রকাশ তালুকদার, সজল সিংহ বর্মন, অরুণ পাল, উপেন্দ্র পাল, জগদীশ পাল ও পুরঞ্জয় দাস, কদমতলী পঞ্চায়েতের পক্ষে উপস্থিত ছিলেন কিরণ পাল, হরিদাস পাল, লনী পাল, নিটু পাল, জিতেশ পাল, লিটন পাল ও শাওন সেবক কিশোর সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সজল পাল, সজিত পাল, শেখর পাল, কৃষ্ণ পাল, রনি দেবনাথ, রূপন পাল, রনি পাল, মিলন পাল, রঞ্জু পাল, জনি পাল, বিজয় দত্ত, সেতু পাল, দিপু পাল, সাগর দাস, বাঁধন পাল, রঞ্জন পাল, রুদ্র পাল, নিপু রায়সহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ।

সভা থেকে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কার কাজে সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সেবক কিশোর সংঘের সদস্যবৃন্দ।


সর্বশেষ সংবাদ

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন