admin

প্রকাশিত: 5:34 AM, October 21, 2026

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

বিএমজেএ সিলেট কার্যালয়ে সংবাদ সম্মেলন

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। একই সঙ্গে আম্বরখানা পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত ব্যাংক বুথের কিছু অসাধু স্টাফ ও ভাসমান প্রতারক চক্র কর্তৃক পথচারী এবং গ্রাহকদের হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুরমা সুপার মার্কেটের সহযোগী ব্যবসায়ীবৃন্দ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ব্যবসায়ীরা জানান, সিলেট শহরস্থ সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে প্রায় ৫০ বছর ধরে সিলেটের একমাত্র ঐতিহ্যবাহী মানি এক্সচেঞ্জ মার্কেট পরিচালিত হয়ে আসছে। এখানে দীর্ঘদিন ধরে ৫০, ৩০ ও ২০ বছর যাবত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তারা। এ মার্কেটের ওপর নির্ভর করে প্রায় শতাধিক পরিবার প্রবাসীদের সেবা প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। অর্ধশতাব্দীরও বেশি সময়ের এই দীর্ঘ পথচলায় মার্কেটে কখনও চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা পথচারী হয়রানির কোনো ঘটনা ঘটেনি।

ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত সপ্তাহে স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাদের উদ্দেশ্য করে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও অভিযোগ করেন, আম্বরখানা পয়েন্ট থেকে সুরমা সুপার মার্কেট এলাকায় পৌঁছানোর আগেই বেশ কিছু প্রতারক চক্র এবং কিছু ব্যাংক বুথের স্টাফ সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পথচারীদের নানাভাবে হয়রানি করছে। ওইসব চক্রের অপকর্মের দায় নিরীহ সহযোগী ব্যবসায়ীদের ওপর এসে পড়ছে। যারা মার্কেটের আওতাভুক্ত নয় এবং অনিয়মতান্ত্রিক ও বেআইনিভাবে ব্যবসা চালিয়ে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা তাদের পেশাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও গ্রাহকবান্ধব করার আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

দীর্ঘ ত্যাগের মূল্যায়ন ও সমৃদ্ধ ২৬ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে