admin
প্রকাশিত: 5:38 PM, October 30, 2026
মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে প্লট ক্রেতাদের চলাচলের জন্য দেওয়া রাস্তা অবৈধভাবে দখল করার পাঁয়তারা চলছে। পবিত্র মসজিদকে ঢাল বানিয়ে ভূমির মূল মালিক আকরামুজ্জামান চৌধুরীর নিজস্ব জমিতে নির্মিত ১৮ শতকের রাস্তার বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) ভেঙ্গে মুরাদ, সাজ্জাদ ও নাজির সহ একটি চক্র জোরপূর্বক গেইট নির্মাণ করেছে। জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সমঝোতা বৈঠকে না বসে রাস্তাটি সম্পূর্ণ দখল করার উদ্দেশ্যে রাস্তার পাশেই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই ঘটনায় ৩ মাস পূর্বে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে ভুক্তভোগী মালিক অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আকরামুজ্জামান চৌধুরী জানান, এয়ারপোর্ট রোডস্থ বড়শালা মৌজায় মেইন রোড সংলগ্ন তাঁর মালিকানাধীন মোট ১৬০ ডেসিমিলের (শতক) একটি বিশাল সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি থেকে তিনি যাদের কাছে প্লট বা জায়গা বিক্রি করেছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে সম্পূর্ণ নিজের জায়গা থেকে একটি ১৮ শতকের (ডিসিমিল) প্রশস্ত রাস্তা তৈরি করেন। ক্রেতাদের সুবিধার্থে তৈরি করা এই রাস্তার বাউন্ডারি ওয়াল ঘিরেই এখন শুরু হয়েছে অবৈধ ভাবে রাস্তা দখলের চক্রান্ত।
অভিযোগে জানা যায়, সংশ্লিষ্ট এলাকার অর্থাৎ এয়ারপোর্ট রোড সংলগ্ন নয়াবাজারে “নতুনবাজার জামে মসজিদ”, বড়শালা গ্রামের “বড়শালা জামে মসজিদ” সহ আশপাশে আরো ২ থেকে ৩টি মসজিদ সচল রয়েছে। তা সত্ত্বেও, রাস্তার অপর পাশে সম্পূর্ণ জনশূন্য ও সাধারণ মানুষের বসতিহীন একটি স্থানে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এবং এলাকার মানুষের প্রয়োজন ছাড়াই তড়িঘড়ি করে এই মসজিদ স্থাপন করা হয়েছে বলে স্থানীয়দের একাংশ মনে করছেন।
মসজিদ নির্মাণের সময় আকরামুজ্জামান চৌধুরীর অনুমতি ছাড়াই তাঁর রাস্তার বাউন্ডারি ওয়ালটি বেআইনিভাবে ভেঙ্গে ফেলা হয়। সে সময় মালিক পক্ষ জিজ্ঞাসা করলে অভিযুক্ত মুরাদ, সাজ্জাদ ও নাজির জানান, মসজিদের কাজের সুবিধার্থে এটি ভাঙ্গা হয়েছে এবং কাজ শেষে আবার ঠিক করে দেওয়া হবে। কিন্তু পবিত্র মসজিদের দোহাই দিয়ে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, চক্রটি দেওয়াল মেরামত না করে উল্টো মসজিদের পাশে একটি এবং তাদের জায়গায় চলাচলের জন্য সেখানে আরো একটি সহ মোট দুইটি স্থায়ী গেট নির্মাণ করে রাস্তাটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
ভূমি মালিক আকরামুজ্জামান চৌধুরীর কাছে এই জায়গার সমস্ত বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে। অন্যদিকে, অভিযুক্ত পক্ষটিও মৌখিকভাবে জায়গাটি তাদের দাবি করে এবং তাদের কাছেও কাগজপত্র আছে বলে প্রচার করছে। এই জটিলতা নিরসনে আকরামুজ্জামান চৌধুরী সরাসরি প্রস্তাব দিয়ে বলেন, “আপনাদের কাছে কাগজপত্র থাকলে ভালো, আসুন টেবিলে বসে সামনা সামনি কাগজপত্র যাচাই করি।” কিন্তু রহস্যজনক ভাবে অভিযুক্ত মুরাদ, নাজির ও সাজ্জাদ কাগজ দেখাতে বা কোনো ধরনের সমঝোতা বৈঠকে বসতে বারবার অস্বীকৃতি জানিয়ে আসছে।
এই অন্যায়ের বিরুদ্ধে আকরামুজ্জামান চৌধুরী গতকাল থেকে ৩ মাস আগেই স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন। জিডি করার পরও দীর্ঘ ৩ মাস পার হয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো সুরাহা মেলেনি। ভুক্তভোগী মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র মসজিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলের হাতিয়ার হতে পারে না। মূলতঃ মসজিদ নির্মাণের নাম করে গেট দিয়ে ক্রেতাদের চলাচলের ১৮ শতকের রাস্তাটি স্থায়ী ভাবে গ্রাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অবস্থায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জায়গা ও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল
বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী