admin
প্রকাশিত: 6:09 AM, August 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ সাম্রাজ্য এখন পুরো দক্ষিণ সুরমাজুড়ে বিস্তৃত। মাদক, অনলাইন জুয়া, শিলং তীর ও অসামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে এলাকাকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে অপরাধ চালিয়ে গেলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নেপথ্যে কাজ করছে দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অরুণের সরাসরি আশ্রয়-প্রশ্রয়। প্রশাসনের অভিযানের সব তথ্য আগেভাগেই মজনু-রহিমার কাছে পৌঁছে দেন এই কর্মকর্তা। এমনকি এএসআই অরুণের পরামর্শেই সম্প্রতি গ্রেপ্তারের এড়াতে কৌশল বদলেছে এই চক্র। কামালবাজার, শিববাড়ী ও তেতলী বাইপাসসহ বিভিন্ন স্থানে নতুন আস্তানা গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তারা।
অনুসন্ধানে জানা যায়, এএসআই অরুণের বিরুদ্ধে অতীতেও নানা গুরুতর অভিযোগ ছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় কর্মরত থাকাকালীন তিনি অঘোষিত ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি নেতাদের হয়রানি করা এবং কাজিরবাজার সেলফি ব্রিজে ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাধারণ মানুষকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোও অরুণের পুরোনো অভ্যাস বলে দাবি স্থানীয়দের।
মজনুর অপরাধ জগতে উত্থান বেশ পুরোনো। জানা যায়, নিজের বাবা ও ভাইকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ২ নম্বর গেটের সরকারি জায়গা দখল করে কলোনি নির্মাণ করেছিলেন মজনু। সেখান থেকেই মূলত মাদক ও পতিতা ব্যবসার সূচনা। পরবর্তীতে একাধিক বিয়ে করা বিতর্কিত মাদক ব্যবসায়ী রহিমা বেগমকে বিয়ে করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
বর্তমানে মজনু প্রকাশ্যে অনলাইন জুয়া ও কুখ্যাত ‘তীর শিলং’ বোর্ড পরিচালনা করছেন, আর তার স্ত্রী রহিমা সমান্তরালে মেতে উঠেছেন গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসায়। নিজেদের এই বিশাল নেটওয়ার্ক রক্ষায় এবং স্থানীয়দের ভীতি প্রদর্শনে তারা গড়ে তুলেছেন নিজস্ব এক সশস্ত্র ক্যাডার বাহিনী। সাধারণ কোনো নাগরিক প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন ও হুমকি।
মাদকের বিষাক্ত ছোবল এবং জুয়ার আসর থেকে তরুণ সমাজ ও সামাজিক পরিবেশ রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট