admin

প্রকাশিত: 11:14 AM, August 2, 2026

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ পরিচ্ছন্ন ও সুষ্ঠু রাখতে আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায় এবং যেকোনো দুর্যোগে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এই সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে এই কমিটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ক্রেতা ও বিক্রেতার মাঝে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১ আগস্ট) রাতে নগরীর আখালিয়া নবাবী মসজিদের সংলগ্ন আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদী নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আহ্বায়ক কমিটির প্রধান মো: কবির মিয়ার সভাপতিত্বে ও নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম এবং সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: শামীউল ইসলাম এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা শেখ শামীম, বাবুল আহমদ, হেলাল আহমদ, সাদিকুর রহমান সাদিক, এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, এডভোকেট গোলাম কিবরিয়া, মনির মিয়া, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল ওয়াহিদ, শফিকুর রহমান শফিক, জামাল আহমদ মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি আমির হোসেন আমির, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, জালাল সিটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর মো: ইনামুল করিম চৌধুরী, নেহারপাড়া পঞ্চায়েত কমিটির মুরুব্বী মোঃ হাবিবুর রহমান কবির, আহ্বায়ক কমিটির সদস্য জহির আলী, সৈয়দ রুম্মান আহমদ, উস্তার মিয়া, প্রধান নির্বাচন কমিশনার শেখ শামীম আহমদ, সদস্য সচিব বাবুল আহমদ, সদস্য এডভোকেট মোস্তাক, ৮নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী সবুর আহমদ, আফছর খান, নেহারপাড়া পঞ্চায়েত কমিটির মুরুব্বী আব্দুল হামিদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান, নেহারপাড়া পঞ্চায়েত কমিটির মুরুব্বী মনির মিয়া, এডভোকেট মোঃ আখতার বক্স জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মো: হান্নান মিয়া পুতুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজাদ রহমান, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াজ আহমেদ, আব্দুল হাদী মাছূম, নেহারী পাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এস এম শাহজাহান, পূর্বাশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবিদুর রহমান ওহি, জহির আলী, উস্তার মিয়া, গোলাম কিবরিয়া, সাব্বির আহমদ, মোঃ রোমান আহমেদ নোমান।

উপস্থিত ছিলেন, আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মাহবুবুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মিছবাউর রহমান, সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ নুমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলী আবজল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক আফরোজ কবির, প্রচার সম্পাদক মো: আনহার খাঁন, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন, নির্বাহী সদস্য মো: ওয়াজেদ খাঁন সুয়েব, মো: ফাহিম আহমদ, মো: বাদশা মিয়া প্রমুখ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ অতিথি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এলাকার ব্যবসায়ী সমাজের কল্যাণ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সুসংগঠিত রাখতে ভূমিকা রেখে আসছে।


সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষা নিয়ে গড়বো দেশ,

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

সিলেটের সংবাদ ডেস্ক: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা