admin

প্রকাশিত: 9:17 AM, August 2, 2026

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

সিলেটের সংবাদ ডেস্ক:

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। গতকাল শনিবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টারে অবস্থানকালে মো. আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলিনের স্থায়ী বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, মাঝারি গড়নের এবং ওজন প্রায় ৭০ কেজি।

পরিবার জানায়, তারা সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ড (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪২৭। পরিবারের দাবি, নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধের জেরে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ রয়েছে। এ বিষয়ে তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মো. আরিফুল্লাহ জেলিনের সন্ধান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাঁর মা ফরিদা ইয়াসমীন (০১৭৩৬-৭৪২৭২৪) অথবা মামা আবুল কালাম আজাদ (০১৭১৬-১৪৩৩৭৫)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

নারী শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষা নিয়ে গড়বো দেশ,

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

সিলেটের সংবাদ ডেস্ক: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা