admin
প্রকাশিত: 3:01 PM, December 20, 2025
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মানবাধিকার, আইন সহায়তা কেন্দ্র (আসক), শাহপরাণ (রহ:) থানা কমিটির উদ্যোগে ৭৭তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শাহপরাণ (রহ:) থানা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২০ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আন্তর্জাতিক মানবাধিকার, আইন সহায়তা কেন্দ্র (আসক) শাহপরাণ (রহ:) থানা কমিটির উপদেষ্টা এডভোকেট কংকন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান, আসক সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন কয়ছর, আসক ফাউন্ডেশন সিলেট কমিটির সাধারণ সম্পাদক কামাল আহমদ পারভেজ, আসক শাহপরাণ (রহ:) থানা কমিটির নির্বাহী পরিচালক লাকী আক্তার নুপুর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আসক শাহপরাণ (রহ:) থানা কমিটির সহ সভাপতি রুপন খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব, পবিত্র গীতা পাঠ করেন সিনিয়র সহ সভাপতি দুলন রঞ্জন দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার, আইন সহায়তা কেন্দ্র (আসক) শাহপরাণ (রহ:) থানা কমিটির উপদেষ্টা আমিরুজ্জামান চৌধুরী, মোঃ নাজিম উদ্দীন লস্কর, মোঃ ফারুক উদ্দিন, মোঃ মুজিবুর রহমান, সভাপতি নাজমুল আলম, সিনিয়র সহ সভাপতি নুর কামাল, সহ সভাপতি মোহাম্মদ রুপন খাঁন, মাহফুজ হাসান, জাহাঙ্গীর হোসেন খান ও মোঃ হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ছালেক আহমদ ও অলি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ শিমু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল খালিক ও মোঃ ফারুক হোসেন ওমর, দপ্তর সম্পাদক সুলতান আহমদ ফয়ছল, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রাসেদোজ্জামান রাসেল, আইন বিষয়ক সম্পাদক রজত কান্তি চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক এম. জেড শাফী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রজব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজু আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল নুর, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাঈম আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাকের আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাছান আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজু মিয়া, কার্যনির্বাহী সদস্য সি এম আব্দুল্লাহ আরিফ, মোঃ সাইদ মেহেদী সাদী, আবুল কাশেম জুনেদ, শাহিন মিয়া, রমজান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় ন্যায়বিচারের নিশ্চয়তা সবচেয়ে বড় শক্তি। মানবাধিকার রক্ষার মূল উপাদান হলো ন্যায়বিচারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজ উভয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়- এটি নিশ্চিত করাই আধুনিক মানবাধিকার চেতনার মূল ভিত্তি। বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা সমাজের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশে চলমান বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, সহিংসতা, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, সাইবার হয়রানি, মানবপাচারসহ নানা অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা, মানবাধিকার প্রতিষ্ঠায় আসক এর পাশাপাশি সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে
স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা