admin

প্রকাশিত: 1:08 PM, October 25, 2026

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

স্টাফ রিপোর্টার:

সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, জজ আদালত, পুলিশ সুপারের দপ্তর, সার্কিট হাউস ও কোতোয়ালি থানা। কাছেই দুটি বড় জামে মসজিদ। একদিকে রাষ্ট্রে প্রশাসনিক দপ্তর, অন্যদিকে নামাজের আজানÑঠিক মাঝখানে থাকা এই ক্লাবটির আভিজাত্যই এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের নেতাদের পুনর্বাসনের এক শক্তিশালী ঘাটিতে পরিণত হয়েছে এই ক্লাব। সরকারদলীয় ও প্রভাবশালী কতিপয় নেতার আশীর্বাদে ডেভিলখ্যাত এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সাধারণ সদস্যরা মুখ খুললেই নামছে প্রশাসনিক খড়্গ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক মিনিট পঁচিশ সেকেন্ডের একটি সিসিটিভি/ভিডিও ফুটেজে (২০২৫ সালের নভেম্বরের শেষ সপ্তাহের দৃশ্য) দেখা যায়, মদ্যপ অবস্থায় স্টেশন ক্লাবের বারে অসংলগ্ন আচরণ করছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র হামলাকারী পলাতক আসামি জাহিদ খান সায়েক। ভিডিওতে তাকে চেয়ার দিয়ে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে ও গ্লাস ভেঙে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়।

ঘটনার সময় বারে উপস্থিত ছিলেন শেয়ারবাজার কেলেঙ্কারির মূল হোতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন খালেদ, সাবেক যুবলীগ নেতা মাহবুব আহমদ চৌধুরী, এবং সাংবাদিক নামধারী একাধিক মামলার আসামি কামাল হাসানসহ আরও কয়েকজন। ভিডিও ধারণকারীকে জাতীয় পার্টি নেতা খালেদ ধমকাতেও দেখা যায়।

আক্রমণকারী জাহিদ খান সায়েক সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থেকে ফের সিলেটে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন এবং নিয়মিত স্টেশন ক্লাবে আসর জমান।

অনুসন্ধানে উঠে এসেছে, ক্লাবে নিয়মিত যাতায়াত ও আসর জমান নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের তালিকায় থাকা বিজিত চৌধুরী, জুম্মা আব্বাস রাজু, এমসি কলেজের সাবেক ভিপি শাহরুখ আহমদ শাক্কু (বর্তমান বিতর্কিত ক্লাব সভাপতি), যীশু দেব, হাজী আব্দুল মতিন, জাপা নেত্রী তানজিনা মুমিন ঝিনু, সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী, সৈয়দ শামীম, জাবু চৌধুরী, কয়ছর আহমদ ও আপেলসহ একঝাঁক বিতর্কিত ব্যক্তি।

অভিযোগ রয়েছে, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের প্রত্যক্ষ আশীর্বাদ রয়েছে এই গোষ্ঠীর ওপর। ২০২৬ সালের জুলাই মাসে গঠনতন্ত্র লঙ্ঘন করে গঠিত অবৈধ কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পেছন থেকে কলকাঠি নাড়ছেন পলাতক জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল।

ক্লাবের সাইনবোর্ডে থাকা বর্তমান কমিটির মেয়াদ দেখানো হয়েছে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। কমিটির শীর্ষ পদে রয়েছেন: প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু, ভাইস প্রেসিডেন্ট এজেডএম আবদুল্লাহ ওরফে আফরোজ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন) এএস সিরাজুল হক চৌধুরী ওরফে তরুণ, পরিচালক (ক্রীড়া) যীশু দেব, পরিচালক (আপ্যায়ন: জুম্মা আব্বাস রাজু, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (সংস্কৃতি) তানজিনা মুমিন আহমেদ ঝিনু।

বার-এ এত বড় তাণ্ডব ও হত্যার উদ্দেশ্যে হামলার পরও কীভাবে ক্লাব সদস্যপদে বহাল থাকেন চিহ্নিত আসামি জাহিদ খান সায়েক? তার বিরুদ্ধে কি আদৌ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে?
ঝুঁকিপূর্ণ এই প্রশ্নের বিস্তারিত উত্তর ও অনুসন্ধান থাকছে আগামী ২য় পর্বে…


সর্বশেষ সংবাদ

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা

ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা

ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব লুৎফুর রহমান সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

স্টাফ রিপোর্টার: হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে