admin
প্রকাশিত: 6:03 AM, April 7, 2026
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত ‘রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট’ অবিলম্বে বাতিল এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। গতকাল সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি মূলত একটি কৌশলগত অধীনতার দলিল। চুক্তির ভাষা বিশ্লেষণ করে নেতৃবৃন্দ জানান, ৩২ পৃষ্ঠার এই দলিলে ‘ইধহমষধফবংয ংযধষষ’ বাক্যাংশটি ১৫৮ বার ব্যবহৃত হলেও ব্যবহৃত হয়েছে মাত্র ৯ বার। এটিই প্রমাণ করে চুক্তিটি কতটা একতরফা।
বাংলাদেশকে মার্কিন ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, বিপরীতে বাংলাদেশ সুবিধা পাবে মাত্র ১ হাজার ৬৩৮টি পণ্যে। সিপিডির হিসাব অনুযায়ী, এর ফলে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা আমদানি-শুল্ক হারাবে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় পণ্য কেনার স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ বেশি দামে মার্কিন গম, তুলা, এলএনজি ও প্রতিরক্ষা সামগ্রী কিনতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচনের মাত্র ৬০ ঘণ্টা আগে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার থেকে ৪৫ হাজার কোটি টাকা, যা আগামী ১০-২০ বছর জনগণের ওপর কিস্তির বোঝা হয়ে থাকবে। অথচ প্রথম বিমানটি ২০৩১ সালের আগে আসার সম্ভাবনা নেই।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব সংক্রান্ত যেকোনো চুক্তি সংসদে অনুমোদিত হওয়া বাধ্যতামূলক হলেও এই চুক্তির ক্ষেত্রে তা করা হয়নি। বিএনপি-জামায়াত নেতাদের সাথে মার্কিন প্রতিনিধিদের কথা হওয়া মানেই জনগণের সম্মতি নয়। এটি সরকারের কথিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
অবিলম্বে এই ‘সাম্রাজ্যবাদী’ চুক্তি বাতিল করা না হলে শ্রমিক, কৃষক ও ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলন ও জাতীয় গণ-প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।