admin

প্রকাশিত: 4:18 PM, February 25, 2026

ইমাম-মুয়াজ্জিনরা সমাজের আলোকবর্তিকা: কয়েস লোদী

ইমাম-মুয়াজ্জিনরা সমাজের আলোকবর্তিকা: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার:

ইমাম ও মুয়াজ্জিনদের সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধর্মীয় ও নৈতিক সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গতকাল মঙ্গলবার সিলেট নগরীর নুরজাহান দরগাহ গেট হসপিটাল মসজিদে ‘ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ’ সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরজাহান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে কয়েস লোদী তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং দেশ ও জাতির কল্যাণে ইমামদের দোয়া ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মৌলভী মো. কবির উদ্দিন চৌধুরী, সিনিয়র উপদেষ্টা মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তাইয়্যুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ ও অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম, ক্বারী মাওলানা কাউসার আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আনিসুল হক ও তথ্য গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত।

মাহফিলে পরিষদের সদস্য হাফিজ আব্দুল্লাহ আল মুহাইমিন, হাফিজ বাহার আহমদ, হাফিজ মাওলানা আব্দুল আলিমসহ শতাধিক ওলামায়ে কেরাম ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।