admin

প্রকাশিত: 4:22 PM, April 19, 2026

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে এম. ইলিয়াস আলীসহ দেশের সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান কামনায় আকুল প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহŸায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহŸায়ক মাসুক আহমদ, যুবদল নেতা তুরণ মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের যুগ্ম আহŸায়ক ও ওসমানীনগর উপজেলা ওলামা দলের আহŸায়ক কারী হারুনুর রশিদ, যুগ্ম আহŸায়ক হাফিজ কবির আহমদ, ওসমানীনগর উপজেলা ওলামা দলের সদস্য হাফিজ মোঃ সাইদ খানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ।

মাহফিলে বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও তাঁর সন্ধান না মেলা গভীর উদ্বেগের বিষয়। একটি স্বাধীন দেশে গুমের মতো ঘটনা কখনোই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর