admin

প্রকাশিত: 4:47 PM, October 3, 2026

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র
  • ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র

স্টাফ রিপোর্টার:

সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে মাঠকেন্দ্রিক অভিযান জোরদার করেছেন জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। তার নেতৃত্বে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক ও চোরাচালানের চালান জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বেশকিছু আসামিকে। থানা পুলিশের তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে মাদকবিরোধী ৫টি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ২ হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। এছাড়া জিডির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ভারতীয় মদ, যার মূল্য প্রায় ১০ হাজার টাকা। মাদক সংক্রান্ত এসব উদ্ধারের মোট মূল্য ৮ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। শুধু মাদক নয়, সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতেও জৈন্তাপুর থানার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৪টি চোরাচালান মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার হয়েছে ১৫০টি মাঝারি সাইজের কম্বল, ৫৫ প্যাকেট ঙজঊঙ বিস্কুট, ৪ হাজার ৩৪১টি ভারতীয় শাড়ি, একটি বড় ট্রাক, ৫০ ঘনফুট বালু, একটি ভারতীয় ণধসধযধ মোটরসাইকেল এবং ৩টি ষাঁড়ের বাছুর। চোরাচালানবিরোধী এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৩০০ টাকা। মাদক ও চোরাচালানÑদুই খাত মিলিয়ে থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ১০০ টাকা। এর বাইরে জিডির ভিত্তিতে পৃথক অভিযানে একটি ঝখজ (ঝবষভ খড়ধফরহম জরভষব) এবং একটি মরিচা ধরা পুরাতন পিন/লিভারও উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের এই অভিযানকে শুধু গ্রেপ্তার ও উদ্ধারের হিসাব দিয়ে দেখার সুযোগ নেইÑসীমান্তবর্তী জৈন্তাপুরে অপরাধ নিয়ন্ত্রণে থানার নজরদারি ও তৎপরতা যে বাড়ানো হয়েছে, এসব অভিযানের ধারাবাহিকতায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সীমান্তপথে মাদক ও ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ বন্ধ করতে সন্দেহজনক চলাচল, পরিবহন ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সীমান্তকে ব্যবহার করে কেউ অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে অভিযান কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়; নিয়মিতভাবেই এ কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, “জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের পাশাপাশি অপরাধে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ওসির নেতৃত্বে চলমান এ তৎপরতায় সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছে থানা পুলিশ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও