admin
প্রকাশিত: 1:29 PM, February 10, 2026
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর প্রিমিয়ার লীগ (২০২৫/২৬)’-এর ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত রবিবার ইসলামপুর (পোড়াবাড়ি) মাঠে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলোয়ার হোসেন। খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নিঝুম সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কুদ্দুস আহমদ সুমন, মহিলা মেম্বার (১,২,৩ নং ওয়ার্ড) নাজমা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান খান, নিঝুম সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অনিল রাজকুমার, বিশিষ্ট মুরব্বী আবুল কালাম, কাহাফ টেলিকমের স্বত্বাধিকারী মোজাহিদ আহমদ, সংস্থার কোষাধ্যক্ষ মখলিছ আহমদ, সহ-সভাপতি মাহমুদুল কবির চৌধুরী লিংকন।
অন্যান্যের মধ্যে আসুক আহমদ পাপলু, বাবলু আহমদ, কামাল আহমদ, রতন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, অপু সমাদ্দার, ফাহিম আহমদ, সাহান আহমদ, আরমান হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তামিম আহমদ, আবিদ আলী। ধারাভাষ্যকার হিসেবে সবাইকে মাতিয়ে তুলেন মিজান আহমদ। ফাইনাল খেলায় ইসলামপুর সুপার কিংস ইসলামপুর গ্রেট ফুল পাওয়ারের বিরুদ্ধে ৯ উইকেটে জয় লাভ করেন। সভাপতির বক্তব্যে মাসুক আহমদ বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার