admin
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভাঙা রাস্তা দ্রুত মেরামত এবং যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, ঈদ মৌসুমে সিলেটে পর্যটকদের সমাগম বাড়ে। তাই জনদুর্ভোগ কমাতে এবং পর্যটকদের যাতায়াত সহজ করতে চিহ্নিত সমস্যাগ্রস্ত রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে হবে। বিশেষ করে যানজট প্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।
সভায় আগামী জুলাই মাসে সিলেট জেলাজুড়ে একদিনে ২০ লাখ গাছের চারা রোপণের ঘোষণা দেওয়া হয়। ১৩টি উপজেলার প্রতিটিতে ১ লাখের বেশি চারা রোপণ করা হবে। ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছই রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও খাসজমিতে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বৃষ্টির পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। কৃষি খাতে গতি ফেরাতে তরমুজ চাষিদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয় সভায়। চাষিদের মধ্যে উৎসাহ বাড়াতে ‘শ্রেষ্ঠ চাষি’ পুরস্কার প্রদানের পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক
ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকের
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন
সিলেটে উপমহাদেশের তিনজন প্রখ্যাত কবি ও চিন্তক—আল্লামা মুহাম্মদ ইকবাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রেনেসাঁর কবি ফররুখ আহমদের জীবন,
সিলেটের কিংবদন্তি রাজনৈতিক নেতা, বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে