admin
প্রকাশিত: 11:47 AM, September 29, 2026
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ইমরান হায়দার। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর পূর্ববর্তী বৈঠকের কথাও স্মরণ করেন তিনি। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ