admin

প্রকাশিত: 3:50 PM, March 19, 2026

ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা

ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের সফরে সিলেট আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ- নরসিংদী-কশোরগঞ্জ-বিবাড়িয়া-হবিগঞ্জ হয়ে সিলেটে এসে পৌঁছবেন এবং নগরীর সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

ঈদের পর দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১১টায় সদ্য প্রয়াত থানা আমীর মরহুম মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। দুপুর ১২টায় জৈন্তাপুরের সাবেক দায়িত্বশীল মরহুম আব্দুল মান্নান সাহেবেরে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। বিকেল ৪টায় সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর ও সিলেট জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে যোগদান এবং রাত সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউজে বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ৩য় দিন সকাল ১০টায় সিলেট সবুজবাগস্থ নিজ বাসভবন থেকে রওয়ানা দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার জেলার কূলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ বাড়িতে আগমণ ও সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৫টায় ভাটেরা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। ঈদের ৪র্থ দিন সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়া দিবেন।

সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ